গুগল ফিটে আসছে ডার্ক থিম

১৫ জুলাই, ২০১৯ ০২:৪৩  
গুগলের হেলথ ট্র্যাকিং অ্যাপ ‘গুগল ফিট’, যা অ্যান্ড্রয়েড, ওয়্যার ওএস এবং আইওএস ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করে। গুগলের সর্বশেষ এই অ্যাপটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ডার্ক থিম অপশন পেতে যাচ্ছে। ডার্ক থিমে, কালো ব্যাকগ্রাউন্ডে সাদা টেক্সট থাকে। যেটি সাধারণ সাদা ব্যাকগাউন্ডে কালো টেক্সট থাকার বিপরীত। ডার্ক থ্রিমের মাধ্যমে রাতে কিংবা অন্ধকার কক্ষে ডিভাইসের উজ্জ্বল সাদা আলোর তেজ থেকে চোখকে রক্ষা করে। বর্তমানে ডার্ক থিম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই বছরে অ্যান্ড্রয়েড কিউ এবং আইওএস ১৩ এর সিস্টেম জুড়েই ডার্ক মোড আনা হয়েছে। ডিবিটেক/বিএমটি